Ad

ঝিনাইদহে আন্তঃ উপজেলা যুব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

tvdesk

ঝিনাইদহে তারুণ্যের উৎসবে আন্তঃ উপজেলা যুব কাবাডি অনুর্ধ-১৮ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে । আজ (২৮ জানুয়ারী) সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন – জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ, সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – ডিডিএলজি রথিন্দ্রনাথ রায়। এক দিনব্যাপী এ প্রতিযোগীতার  আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সহযোগীতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন ।

৬ উপজেলা থেকে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। এরমধ্যে বালিকা দল ৪টি ও বালকদের ৫টি দল অংশগ্রহণ করছে । আজ বিকেলেই এ প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হবে ।

Ad
সর্বশেষ