Ad

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

ডেস্ক

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

ঢাকা, ৬ আগস্ট— আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর মেরামত কাজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই শেষ হবে। এরপর থেকেই টার্মিনালটি থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হবে।

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, “এফএসআরইউর মেরামত বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর থেকেই গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

তিনি আরও জানান, এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে দেশের শিল্প, বিদ্যুৎকেন্দ্র এবং আবাসিক খাতে গ্যাসের চাপও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

Ad
সর্বশেষ