ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকের চাপায় এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রোববার (আজ) ভোরে শৈলকূপা–হাটফাজিলপুর সড়কের ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মন্নু মোল্লা (৪০)। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার বাড়ি উপজেলার বিজুলিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





