Ad

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে স্ট্রোক করে প্রাণ গেলো জামায়াত নেতার

সম্রাট হোসেন

মুফতি আমির হামজাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দেয় গভীর শোক ও আবেগঘন পরিবেশ।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Ad
সর্বশেষ