Ad

মাদারীপুরে জরুরী হাম টিকাদান কার্যক্রম শুরু

সম্রাট হোসেন

মাদারীপুর জেলার সদর উপজেলা ও মাদারীপুর পৌরসভায় জরুরী হাম টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় মাদারীপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার,মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা:হরষিত বিশ্বাস প্রমুখ।
টিকাদান কর্মসূচির প্রথমদিনে সদর উপজেলার ২ হাজার ৯শ ৭ জন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের জরুরী টিকা প্রদান করা হবে। উপজেলায় ২৪টি কেন্দ্রের মাধ্যমে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ৩ সপ্তাহ টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়ে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ

Ad
সর্বশেষ