Eagle TV Logo
Ad

পহেলা বৈশাখে ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা

tvdesk

পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী
লাঠিখেলা। সোমবার সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে
এ লাঠিখেলার আয়োজন করা হয়।
নববর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন
প্রান্ত থেকে আসা লাঠিখেলার দল। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংগীতের তালে তালে
প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি-কৌশল, যা উপভোগ করেন স্থানীয় জনতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ,
সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতাকর্মীরা। “বাংলার লোকজ
সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে
জানায় আয়োজকরা।

Ad
সর্বশেষ