Ad

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

tvdesk

জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে এনামুল হক নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলকারীরা ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও গহনা লুট করেছে বলে  অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে মহারাজপুর গ্রামের মুস্তাক, তক্কেল, মোফাজ্জেল তোজাম্মেলসহ আরও কয়েকজন এনামুলের বাড়িতে এসে হামলা চালায়। এনামুল ও তার পরিবারের সদস্যদের  বেধড়ক মারপিট করে ঘরে থাকা জমি বিক্রির ৭ লাখ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Ad
সর্বশেষ