ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। গেল রাতে মহেশপুর উপজেলার কুশুমপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবী, ওই গ্রামের যুবক রিয়াজ রাতে সীমান্তের খালের ধারের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। সেসময় বিএসএফ’র তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। তবে গুলির এমন কোন তথ্য জানা নেই বলে জানিয়েছে খালিশপুর ৫৮ বিজিবি। গুলিবিদ্ধ যুবক রিয়াদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।





