Ad

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

tvdesk

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের ৭ বছরের মেয়ে সাইমা বাড়ির সামনের দোকানে বিস্কুট কিনতে যায়। বাড়ি থেকে রাস্তায় উঠলে কালীগঞ্জ থেকে নলডাঙ্গা গামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। শিশু সাইমা আড়মুখী দাখিল মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী ছিলেন।

Ad
সর্বশেষ