Ad

সাপের ছোবলে নিভে গেল এক সাপুড়ের জীবন, বিষাদে ডুবেছে গ্রাম

own

টিপু সুলতান, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:
সাপের সাথে ছিল তার নিবিড় সখ্যতা, নিজেরই পোষা গোখরার ছোবলে প্রাণ গেল এক জাত সাপুড়িয়ার। শেষ নিঃশ্বাস ফেলার আগেও তিনি চেষ্টা করেছিলেন বিষ নামিয়ে নেওয়ার—কিন্তু হার মানতে হলো নিয়তির কাছে। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে। নিহত সাপুড়ে কাদের খন্দকার ওই গ্রামের মৃত হাজারী খন্দকারের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,
পেশাগত জীবনে দীর্ঘ সময় তিনি সাপ খেলা দেখানো, সাপ ধরা ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।
শনিবার দুপুরে নিজের পোষা গোখরা সাপটিকে পানি খাওয়াতে গিয়ে হঠাৎ ছোবলে আক্রান্ত হন। চিরচেনা সঙ্গীর ছোবল অপ্রত্যাশিত হলেও তিনি বিষ নামানোর চেষ্টায় নিজেই চিকিৎসা করতে থাকেন। এতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহনেওয়াজ বলেন, “রোগীকে হাসপাতালে আনার পরপরই এন্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। তবে তার পূর্বের হার্টের সমস্যার কারণে জটিলতা বেড়ে যায়। সেখান থেকেই অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জীবনের শেষ প্রহরেও সাপ নিয়ে পথ চলা মানুষটিকে হারিয়ে শোকাহত তার পরিবার ও এলাকাবাসী।

Ad
সর্বশেষ