বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা আগামী ৩ মাসের জন্যঝিনাইদহ কলেজ কমিটি ঘোষনা করেছে ।সোমবার ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ রিহান হোসেন রায়হান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩ মাসের জন্য আহাব্বয়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোঃ আরাফাত হোসেনকে আহাব্বয়ক এবং মোঃ আরাফাত মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য আহাব্বয়ক কমিটি অনুমোদন করা হয় ।২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে কাজ করে চলেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে সর্বদা কাজ করে চলছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।





