Ad

জীবননগরে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।

tvdesk

 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শাখার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মশিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. শোয়েইব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন এটম।

অনুষ্ঠানে জীবননগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Ad
সর্বশেষ