Ad

জীবননগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মোঃ মুনাইম হোসেন ,জীবননগর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ভৈরব নদীতে। নিহত শিশুদের নাম
রিমন হোসেন (৭), পিতা: মো. সজিব হোসেন। জুনায়েদ হোসেন (৭), পিতা: মো. জুয়েল মিয়া দুজনেই মুক্তারপুর ঈদগাহ পাড়ার বাসিন্দা এবং কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

 

 

 

 

 

 

সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর রিমন, জুনায়েদ এবং রাব্বি নামের এক বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। নদীতে পাট জাগ দেওয়া ছিল। খেলার এক পর্যায়ে রিমন পানিতে পড়ে গেলে জুনায়েদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা রাব্বি দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

 

 

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad
সর্বশেষ