Ad

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার, দেওয়ালে লেখা ছিলো হত্যার কারণ

সম্রাট হোসেন

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দেওয়ালে লেখা ছিলো হত্যার কারণ।
বুধবার রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙে হাত পা বাধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় সে বাড়িতে একাই বসবাস করতো। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।
মহানবী সম্পর্কে খারাপ কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেওয়াল লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

Ad
সর্বশেষ