ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে হালের গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের আজিজুল হক নামের এক কৃষক তার ড্রাগন ক্ষেত রক্ষায় জমির চারপাশে তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। সকালে একই গ্রামেরে কৃষক শাহাদত হোসেন জমিতে চাষ করার জন্য ইকতার হোসেন নামের আরেক কৃষককে সাথে নিয়ে যায়। জমিতে হালচাষ করার সময় বিদ্যুতের তারে একটি গরু জড়িয়ে গেলে কৃষক শাহাদত ও ইকতার বিদ্যুতায়িত হয়। এতে শাহাদত হোসেন ও একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ইকতার। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন।





