জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আমিনুর রহমান সোহাগ। ১২ই সেপ্টেম্বর সংগঠনটির দপ্তর সম্পাদক রুহুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের সমন্বিত সিদ্ধান্তক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।
শৈশব থেকেই জাতীয়তাবাদী পরিবারের আদর্শে বেড়ে ওঠা সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। আমিনুর রহমান সোহাগের বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে। বারই পাড়া গ্রামের বিএনপির নিবেদিত প্রাণ উপজেলা বিএনপির সদস্য মো: আতিয়ার রহমান বিশ্বাসের ছেলে এই আমিনুর রহমান সোহাগ।
আমিনুর রহমান সোহাগ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধ করে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করে যাওয়া। আমি আমার মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”





