Ad

৫৮ বিজিবি অধিনায়কের পূজা মন্ডপ পরিদর্শন

সম্রাট হোসেন

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম সীমান্তে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে পূজামন্ডপ পরিদর্শন করেছেন । আজ সকাল সাড়ে ১০টার দিকে বাঘাডাঙ্গা সীমান্তের সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন ।

মন্ডপ পরিদর্শনে ৫৮ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম বলেন, বাংলাদেশের অন্যতম বড় উৎসব দূর্গাপূজা । নির্বিঘ্নে সীমান্তের সনাতনীরা যেন এ উৎসব উদযাপন করতে পারে সে কারণে সরকারের নির্দেশে সীমান্তের অতন্দ্র প্রহরীরা সদ তৎপর রয়েছে । কোন ধরনের অপশক্তি যেন আমাদের দেশের শান্তি বিনষ্ট করতে না পারে তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি ।

উল্লেখ্য- তিনি এ সময় সার্বজনীন দুর্গা পূজা মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন এবং পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। পরবর্তীতে তিনি পুজা মন্ডপ কমিটির সভাপতির নিকট ১০,০০০.০০ (দশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে ৫৮ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান পেয়ে পূজা মন্ডপ কমিটি বিজিবি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

Ad
সর্বশেষ