Ad

২য় দিনের মতো শৈলকূপায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ড

সম্রাট হোসেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২য় দিনের মত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( খুলনা) ও ঝিনাইদহ -১ শৈলকূপা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুন্ড।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে দুধসর, উমেদপুর, নিত্যানন্দপুর, আবাইপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার বিষায়ক সম্পাদক এ্যাড: জাকারিয়া মিলন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তোজাম হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাই একসঙ্গে কাজ করে যাবো৷ এদেশের সকল ধর্মের মানুষের পাশে বিএনপি সব সময় ছিলো আছে এবং থাকবে।

Ad
সর্বশেষ