Ad

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারত দায়ী- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

সম্রাট হোসেন

পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী ভারত । তারা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান । তিনি আজ বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মবলম্বীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, সামনের ফেব্রুয়ারীতে জাতীয় নির্বচনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে ভারত ও ফ্যাসস্টি শেখ হাসিনা । কলকাতায় এখন আওয়ামীলীগের পার্টি অফিস হয়েছে । দিল্লিতে বসে হাসিনা এই অফিস নিয়ন্ত্রণ করে চলেছে । দেশকে ঘিরে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে সবই ভারতে বসে করে চলেছেন তিনি ।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস আওয়ামীলীগকে নিয়ে যে বক্তব্য সম্প্রতি দিয়েছেন তা আমরা ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করি । কখনই আওয়ামীলীগ ও তার দোসর জাতিয় পার্টি এই দেশে আর রাজনিতি করতে পারবে না । এমনকি তারা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না ।

 

 

তিনি আরো বলেন, পিআর পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে । একেক দলের একেকরকম চাওয়া থাকতেই পারে । বিভিন্ন দল যদি মনে করে তারা ক্ষমতায় যাবে তবে তারা পিআর পদ্ধতি নিয়ে পরবর্তীতেও সংস্কার করতে পারে ।

এনসিপির সাথে জোট হয়ে নির্বাচন নিয়ে রাশেদ খান বলেন, আমরা এখনও নিশ্চিত নই কি হতে চলেছে । তাবে তাদের সাথে আমাদের নেতৃবৃন্দের উচ্চ মহলের আলোচনা হয়েছে । বেশ কিছু বিষয় নিয়ে কথা চলছে ।

তিনি বারোয়ারী পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন । তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুসদের কখনই সংখ্যালঘু মনে করি না । আমরা মনে করি তারা আামাদের ভাই । এই রাষ্ট্রের মানুষ । তাদের অধিকার আমাদেরই মতো । যদিও ভারতে যে মুসলমানরা রয়েছে তাদের কিন্তু সংখ্যালঘুই বলা হয় । তিনি বলেনম এই দেশ সবার । উৎসব সবার ।

এ সময় তার সাথে ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

Ad
সর্বশেষ