দেশের আইনি কাঠামোই পিআর পদ্ধতিতে নির্বাচনের সু্যোগ নেই- ঝিনাইদহে মতবিনিময় সভায় বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের আইনি কাঠামোই পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন করবেন। জামায়াত তাদের রাজনৈতিক কর্মসুচি প্রচারের জন্য পি আর নিয়ে মাঠে নেমেছে।
ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান ও ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সেসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমি বিএনপি থেকে মনোনিত হলে এবং বিজয়ী হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ সহ অন্যান্য উন্নয়নে কাজ করে যাবো। তাই ঝিনাইদহ – ৩ আসনের মানুষ আমার সাথে থাকবেন এটাই প্রত্যাশা করি।
তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণ-অভ্যুত্থানের সকল অংশীজন রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ গঠনে কাজ করবে।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিগত ১৫ বছরে দেশের ভোটের অধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের তৈরি সন্ত্রাসবিরোধী আইনেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন, আমরা সকলেই তার পক্ষে কাজ করব। জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। সরকার গঠনের পরে সুষম উন্নয়ন পরিকল্পনা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণ প্রজন্ম হবে বিএনপির আগামীর সরকারের প্রধানতম শক্তি। তারুণ্যের শক্তি দেশ ও জনগনের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধপরিকর।





