জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সদন বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোন বাধা নেই-অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান
ঝিনাইদহ ০৩ অক্টোবর-
জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালী পার্কের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না তারা দেশের জন্য, রাষ্ট্রের জন চাকুরী করবেন সেখানে সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নিবেন বলেও মন্তব্য করেন তিনি।





