Ad

শৈলকুপায় বোনের বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

সম্রাট হোসেন

ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল সুমন হোসেন (০৮) নামের এক শিশুর। আজ রবিবার (০৫) অক্টোবর দুপুর দুইটার সময় উপজেলার বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নের কুমারখালী গ্রামে বিপ্লব হোসেনের ছেলে। সে গত তিন অক্টোবর তার বোনের বাড়ি শৈলকুপায় বেড়াতে এসেছিল।

এলাকাবাসীর ও সজনদের সূত্রে জানা যায়, সুমন সকাল ১১ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তারপর ঘটনা জানা জানি হলে গ্রামবাসী তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বোনের বাড়ি পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Ad
সর্বশেষ