Ad

শৈলকূপায় মদ্য পানে তরুণীর মৃত্যু

সম্রাট হোসেন

ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদ্য পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে । আজ (৫ অক্টোবর) রবিবার কুস্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয় ।

নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে । সে দূর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল ।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়ীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে । এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয় । সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদ্যপান করে । পরে রাতে সে অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয় । এরপর সে সুস্থ্যবোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন । পরবর্তীতে সে আবারো অসুস্থ হয়ে পড়লে আবারো তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুস্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করে । তারপর তাকে সেখানে ভর্তি করা হলে সে রাত ৩টার দিকে মারা যায় ।

শৈলকূপা থানা ওসি মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে ।

Ad
সর্বশেষ