ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করা সাত বাংলাদেশী নাগরিক আটক করেছে বিজিবি। আজ (৬ অক্টোবর) সোমবার সকালে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয় ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকপাচার রোধে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি জানান, সকাল ১১টা ৫০শের দিকে শ্রীনাথপুর সীমান্তে অভিযানে দুই নারীকে আটক করা হয় । তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাচ্ছিল । অন্যদিকে, সকাল সাড়ে ৭টা নাগাদ খোসালপুর সীমান্ত থেকে ৫জনকে আটক করা হয় । তারও অবৈধভাবে ভারতে যাচ্ছিল । তাদের মধ্যে পুরুষ-২, নারী-২ এবং ১ শিশু রয়েছে । তাদের সবার বাড়ী যশোর জেলার রুপদিয়া গ্রামে অবস্থিত ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।





