Ad

মহেশপুর সীমান্ত অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে আটক ২

সম্রাট হোসেন

মহেশপুর সীমান্ত অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে এক নারী ও এক শিশুসহ দুইজনকে আটক করেছে ৫৮ বিজিবি । আজ (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বিজিবি সদস্যরা । তারা দুইজনই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে । মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর তীরবর্তী জায়গা থেকে আটক হয় ঐ নারী ও এক শিশু ।

তিনি আরো জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
সর্বশেষ