বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড । আজ শুক্রবার উপজেলার সারুটিয়া ,দিগনগর ,ত্রিবেনী ও মির্জাপুর ইউনিয়ানের বিভিন্ন বাজারে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।
বাবু জয়ন্ত কুমার কুণ্ড বলেন ,আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।’ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস ,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তুজাম মন্ডল, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান,পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আনিচুর রহমানসহ স্থানীয়, উপজেলা ,জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





