মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ। আজ (১১ অক্টোবর) সকাল ১১ টার সময় এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে তিনি এ প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন ।
সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, গতকাল শুক্রবার ১০ ই অক্টোবরে দৈনিক আমার দেশ পত্রিকায় সাবেক ডিএমপির সাবেক কমিশনার ” আসাদুজ্জামানের সঙ্গে ব্যবসা, ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ বিএনপি নেতা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় । সেখানে দাবি করা হয়েছে আওয়ামী দোসর ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাথে তার যৌথ ব্যাবসা রয়েছে।
অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এ প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে । তিনি আরো বলেন, আছাদুজ্জামানের সাথে তার কোন ব্যবসা বা কোন বিনিয়োগ নেই। তিনি দীর্ঘদিন ঢাকায় প্লটের ব্যবসা করেন । আছাদুজ্জামানের পরিচিতি এক ব্যবসায়ীর সাথে তার ব্যবসায়ীক লেনদেন রয়েছে। সেই কারনে তাকে ঢাকার নিকুঞ্জ এলাকার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সারাদিন আটকিয়ে রাখা হয় । এবং মানষিক নির্যাতন চালান হয় । বিভিন্ন রকমের ভয়ভীতি দেখান যাতে তিনি তার পাওনা টাকা না চায়। সে দিন সন্ধ্যায় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেখান থেকে মুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্মাদক সাজেদুর রহমান পপপু-সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
জেলা বিএনপির সভাপতি বলেন, আজকে ঐ একই পত্রিকায় একটি প্রতিবাদ ছাপা হয়েছে ।





