Ad

মাগুরায় অটো রাইস মিলে কেমিক্যাল দুর্ঘটনা: পাঁচ শ্রমিক ঝলসে আহত

সম্রাট হোসেন

মাগুরা সদরের আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলে কেমিক্যাল ঢালার সময় সেটি উথলে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন টাঙ্গাইল জেলার মোঃ শিপন (৪৫), ফরিদপুর জেলার সবুজ (৩২), শাহিন (২০), জয়পুরহাটের অনুকূল (২৪) এবং মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রেজওয়ান (৩৮)। তাদেরকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, আহতদের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহতদের সহকর্মী জুয়েল শেখ বলেন, মিলে ব্যবহৃত কেমিক্যাল মাঝেমধ্যেই পরিবর্তন করতে হয়।

Ad
সর্বশেষ