Ad

ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ ৭ জন আটক

সম্রাট হোসেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশু সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন, মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের মানুয়া মুন্সির ছেলে মাসুদ রানা (৩১)।

 

বিজিবি জানিয়েছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে ৬০/৭৪ সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মান্দারতলা গ্রাম থেকে এক নারী ও ২ শিশু সহ ৫ জনকে আটক করা হয়।

 

এছাড়া সোমবার বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র হাবিলদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/২৯ সংলগ্ন হুদাপাড়া গ্রাম থেকে এক নারী সহ ২ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ৭ জনের মধ্যে নারী ও শিশু ৪ জন। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্ত বয়স্ক পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Ad
সর্বশেষ