Ad

ভারত থেকে অবৈধভাবে প্রবেশে মহেশপুর সীমান্তে আটক দুই

সম্রাট হোসেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসায় দুইজহনকে আটক করেছে বিজিবি । আজ বুধবার ( ২৯ অক্টোবর) দুপুর ১টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলো- বরগুনা জেলার বেতাগী থানার বুড়মুজুমদার গ্রামের নারাযন চন্দ্র হাওলাদারেরে ছেলে অজয় কুমার হাওলাদার (৩৭) এবং গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮) । তারা দুইজনই বাংলাদেশী নাগরিক ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জেলার মহেশপুরের মাটিলা সীমান্তের করধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে দুইজন পুরুষকে আটক করে বিজিবি সদস্যরা । নিয়মিত টহল পরিচালনার সময় তাদের আটক করা হয় । তারা দুইজনই অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছিল । তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

Ad
সর্বশেষ