Ad

ঝিনাইদহে জামায়াত কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

সম্রাট হোসেন

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়।

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচলনা করে সরকারি প্রণোদনার স্যার ও বীজ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যাবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Ad
সর্বশেষ