ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে বন্ধ ছিলো ট্রেন চলাচল। এতে ১ ঘন্টা সিডিউল বিপর্যয় হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জে মোবারকগঞ্জ
ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের চালক আমিনুল ইসলাম জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করলে পেছনের লাগেজ ভ্যানে চাকায় সমস্যা দেখা দেয়। ১২ টা ৩ মিনিটে মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে থামার পরে চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দেখা যায়। পরে পেছনের লাগেজ ভ্যানের মালামাল সরিয়ে বগিটে রেখে ১ টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘœ ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





