শরীরকে সুস্থ রাখতে ও মাদককে থেকে যুব সমাজকে দূরে রাখতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরে অবস্থিত “স্পার্ক জিম” এর আয়োজনে এ দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে ৩০ জন দেশী ও বিদেশি শরীরচর্চাকারী।
৩ কিলোমিটারের এ ম্যারথন দৌড় সকাল সাড়ে ৯টার সময় শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাসটার্মিনাল ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ দৌড়ে প্রথম স্থান অধিকার করে এস এম সাকিবুজ্জামান, ২য় স্থান অধিকার করেন সামিউল আলম ও ৩য় স্থান অধিকার করেন শান্ত বিশ্বাস।
স্পার্ক জীমের পরিচালক মোঃ মিন্টু জানান, শারিরিক সুস্থতা এখন সবথেকে বড় বিষয় । মানুষ শরীর নিয়ে সচেতন না হওয়ায় নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে । কিন্তু একটু সচেতন হলেই তারা জীবণের বড় একটা সময় সুস্থ থাকতে পারে । অন্যদিকে, মাদকের ভয়াবহতা চারপাশে যেভাবে বাড়ছে তা থেকে তরুণ ও যুবকদের সচেতর করতেই এ আয়োজন বলে তিনি জানান ।





