ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্টাণ্ডে ধানের শীষে ভোট চেয়ে গণমিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি গাড়াগঞ্জ বাস স্টাণ্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা কর্মীরা।





