ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজু আহাম্মদের নেতৃত্বে ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



