Eagle TV Logo
Ad

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক 

সম্রাট হোসেন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটকদের মধ্যে, একজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই  সাতক্ষীরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
শনিবার (৮ নভেম্বর)বিকাল  ৩ টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল  উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮  বিজিবির  সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।
Ad
সর্বশেষ