Eagle TV Logo
Ad

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় নারী নিহত

সম্রাট হোসেন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক নারী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার কাপাশহাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ থেকে একটি ইজিবাইকে যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের কাপাশহাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ২ জন। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Ad
সর্বশেষ