ঝিনাইদহের মহেশপুর গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আয়োজনে কাজিরবেড় ইউনিয়নের সামন্তা বাজার থেকে মিছিলটি
বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে
সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জামায়াত নেতা মাওলানা আব্দুল আলী, আমির মহিউদ্দিন, সেক্রেটারি তরিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয়
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।





