Ad

পরিবেশ ঠিক না হলে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে-রাশেদ খান

সম্রাট হোসেন

ইতিহাসের সেরা নির্বাচন করতে হবে তার পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ ঠিক না হলে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য
করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া
বাজারে নির্বাচনী পথসভা ও গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি। ভারত আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ
নিতে দেওয়ার দাবি করছে জানিয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগসহ ১৪ দলের কাউকে নির্বাচনের সুযোগ দিলে এই সরকারকে রাখবে না।

Ad
সর্বশেষ