Ad

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমান সরকারি ঔষধ জব্দ, ২ জনের জেল জরিমানা

সম্রাট হোসেন

ঝিনাইদহের মহেশপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিপুল পরিমার সরকারি ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে এ বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়। এ ঘটনায় এক নার্স ও হাসপাতালের মালিককে কারাদন্ড ও জরিমানা দিয়েছে আদালত। হাসপাতালটিতে বিপুল পরিমান ঔষধ অবৈধভাবে মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা। অভিযানে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করা হয়।

এই অপরাধে নার্স শিরিনা আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল হককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

Ad
সর্বশেষ