Ad

সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ এ ইসলামী আন্দোলনের মনোনয়ন পেলেন মোমতাজুল করিম

সম্রাট হোসেন

ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। ঝিনাইদহ- ২ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ডাক্তার এইচ এম মোমতাজুল করিম এই মতবিনিময় সভার আয়োজন করেন। আজ দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী ডাক্তার এইচ এম মোমতাজুল করিম বলেন, আমরা ঝিনাইদহ ২ আসন থেকে আগামী সংসদ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ইসলামী সমমনা ৮ টি দল আসন ভিত্তিক সমঝোতা করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। কোন দলের সাথে জোট করছি না ।

Ad
সর্বশেষ