Ad

পরীক্ষার দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

সম্রাট হোসেন
পরীক্ষার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলে শিক্ষকরা পরীক্ষা বর্জন করে তাদের দাবী আদায়ে অবস্থান নেয়। সেসময় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পেরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে। সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তার সম্মেলন কক্ষে আলোচনায় বসেন। শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জোর দাবী জানান। জেলা প্রশাসক শিক্ষকদের সাথে কথা বলে আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশ্বাস্ত করেন।
৪ দফা দাবীতে সারাদেশে ক্লাস পরীক্ষা বর্জন করে সোমবার কর্মবিরতি পালন করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা। এর অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন বিদ্যালয়েও এ কর্মসূচী পালন করছেন তারা।
Ad
সর্বশেষ