Ad

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, বাড়ীঘর ভাংচুর

সম্রাট হোসেন

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অন্তত ১২ টি বাড়ীঘর। সোমবার রাতে উপজেলার শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখড়া গ্রামের বাবুলের সাথে গোলাম  মোস্তফা  সরকারের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায়  বাবুলের   সমর্থককে কুপিয়ে যখম করে   মোস্তফা  সরকারের  সমর্থকরা। এরই জের ধরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৪ জন। ভাংচুর করা হয় উভয় পক্ষের ১২ টি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা চলছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Ad
সর্বশেষ