ইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়েছেন এ্যাড.আসাদুজ্জামান এমপি। মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন তার সংসদীয় এলাকা ঝিনাইদহের শৈলকুপায়। মঙ্গলবার বিকেলে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ র্যালী বের করেন। শৈলকুপা উপজেলা শহরের চার রাস্তার মোড়ে গিয়ে নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন সেই সাথে নানা শ্রেণি পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। সেসময় নেতাকর্মীরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এ্যাড আসাদুজ্জামান বিগত দিনের মত ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। এ্যাড আসাদুজ্জামান ঝিনাইদহ ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রীর দ্বায়িত্ব পেলেন।





