Ad

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই ৩ কৃষকের পান বরজ

সম্রাট হোসেন

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৩ কৃষকের পানবরজ। বুধবার দুপুরে উপজেলার পদোমদি গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে একটার দিকে ওই গ্রামের মাঠে কৃষক লিটুর পানবরজে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে পাশের জমির পান বরজে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় কৃষক লিটু, মৃণাল ও হৃদয় হোসেনের পানের বরজ। আগুনে ৩ কৃষকের অন্তত ৯০ শতক জমির পান বজর পুড়ে যায়। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে ৩ কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Ad
সর্বশেষ