Ad

কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আমরা আইনের কঠোর প্রয়োগ করব – ঝিনাইদহে শৈলকুপায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এ্যাড. মো: আসাদুজ্জামান

সম্রাট হোসেন

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো: আসাদুজ্জামান বলেছেন, আমরা আইনকে তার গতিতেই প্রয়োগ করবো, কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাবো।

ঝিনাইদহের শৈলকুপায় সার নিয়ে একটা বদনাম আছে। কিন্তু আগামীতে সারের কোন কালোবাজারি থাকবে না। কঠিন হস্তে দমন করা হবে

আজ দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সে সময় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad
সর্বশেষ