Ad

হাইকোর্টের জামিন জালিয়াতি ও প্রতারণার অভিযোগে হেলাল চেয়ারম্যানের নামে মামলা

tvdesk

হাই কোর্টের ভুয়া জামিনা তৈরি করে থানায় জমা দেওয়ার অপরাধে শৈলকুপার ১১নং আবাইপুর ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান হেলাল বিশ্বাসের নামে ঝিনাইদহ আদালতে  মামলা হয়েছে। রিপন হত্যা মামলার স্বক্ষী মো: রাশেদুল ইসলাম বাদী হয়ে হাই কোর্টের জামিন জালিয়াতি করার আপরাধে বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলি আদালতে  ৪১৭/৪৭১  দণ্ডবিধি মতে এই মামলাটি দাখিল করেন।

মামলার  বিবরণ থেকে জানা যায় , গত  ২০২৩ সালের ডিসেম্বর মাসের ১ তারিখে আসামী হেলাল উদ্দীন শৈলকুপা থানায় উপস্থিত হয়ে রিপন হত্যা মামলার ২৭ জন আসামীর পুনারায়  জামিন নামিন নামা দাখিল করেন।পরে বাদি তার সত্যতা যাচাই করার জন্য উকিলের মাধ্যমে আদালতে আবেদন করেন । পরে খবর নিয়ে জানা যায় মামলাটি সম্পূর্ণ জালিয়াতি করে তৈরি করা হয়েছে ।

 

উল্লেখ্য আবাইপুর ইউনিয়ানের ইউপি সদস্য রিপন কে রাতের আধারে কুপিয়ে হত্যা করে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের ভাই হেলাল চেয়ারম্যানের সমর্থকরা। এর পর রিপনের ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন । এই ঘটনার পর আসামীরা প্রথমে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন । জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই পুনরায় আবার ৬ সপ্তাহের  ভুয়া জামিন নামা দাখিল করেন থানায় । সেই ভুয়া জামিন  ২০২৩ সালের ১ লা ডিসেম্বর থানায় জমা দেন হেলাল চেয়ারম্যানের ।

Ad
সর্বশেষ