ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম সীমান্তে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে পূজামন্ডপে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন । আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সীমান্তের বজরাপুর চন্ডি মাতা মন্দির, গোয়ালহুদা আদিবাসিপাড়া সার্বজনীন মন্দির, খালিশপুর আদিবাসিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং খালিশপুর সার্বজনীন বাজার কালী মন্দির পরিদর্শন করেন ।

মন্ডপ পরিদর্শনে ৫৮ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম বলেন, বাংলাদেশের অন্যতম বড় উৎসব দূর্গাপূজা । নির্বিঘ্নে সীমান্তের সনাতনীরা যেন এ উৎসব উদযাপন করতে পারে সে কারণে সরকারের নির্দেশে সীমান্তের অতন্দ্র প্রহরীরা সদ তৎপর রয়েছে । কোন ধরনের অপশক্তি যেন আমাদের দেশের শান্তি বিনষ্ট করতে না পারে তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি ।

উল্লেখ্য- এ সময় সার্বজনীন দুর্গা পূজা মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন তিনি ।





