ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডর অনুসারীরা রবিবার বিকেলে গণমিছিল করেছে। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়েছেন।
মিছিলটি উপজেলার শেখরা বাজারে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক এ্যাড: জাকারিয়া মিলন, জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা সম্পাদক সাইদুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতা-কর্মীরা জনগণের মধ্যে তাদের দলীয় নীতি ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রয়োজনীয় বার্তা পৌচ্ছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান।





