Ad

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১, ভাঙচুর-লুটপাট

সম্রাট হোসেন

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার নিত্যানন্দপুর গ্রামে ক্রিকেট খেলার মাঠে হাতাহাতির ঘটনার জেরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত শনিবার ক্রিকেট খেলার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ বিকেলে সোহেল লস্কার নামের এক ইজিবাইক চালককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

আহত সোহেল লস্কার উদ্ধার করে  ঝিনাইদহ সদর  হাসপাতালে  ভর্তি করা হয়েছে ।

এ ঘটনার জের ধরে  সোহেলের সমর্থকরা প্রতিপক্ষের তিনটি বাড়িতে      হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিণাকুণ্ড থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Ad
সর্বশেষ